ঢাকা | বঙ্গাব্দ

কচুয়ায় নতুন পত্রিকা "কচুয়া প্রতিদিন"-এর শুভ উদ্বোধন

কচুয়ায় নতুন পত্রিকা "কচুয়া প্রতিদিন"-এর শুভ উদ্বোধন
  • আপলোড তারিখঃ 28-05-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 8399 জন
কচুয়ায় নতুন পত্রিকা "কচুয়া প্রতিদিন"-এর শুভ উদ্বোধন ছবির ক্যাপশন: কচুয়া প্রতিদিনের উদ্বোধন
ad728


​নিজস্ব সংবাদদাতা, কচুয়া (বাগেরহাট)।

বাগেরহাটের কচুয়া উপজেলায় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের অঙ্গীকার নিয়ে এই প্রথম স্থানীয় দৈনিক পত্রিকা "কচুয়া প্রতিদিন"-এর শুভ উদ্বোধন করা হয়েছে। আজ বিকেলে উপজেলা সদরের বিজয় চত্ত্বরে ফিতা কেটে ও কেক কাটার মাধ্যমে পত্রিকাটির আনুষ্ঠানিক পথচলা শুরু হয়।


​"কচুয়া প্রতিদিন" পত্রিকার উপদেষ্টা ও প্রকাশক সরদার জাহিদ এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সচিব ড.মো: ফরিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আসিফ হায়দার, জেলা বিএনপি নেতা খান মনিরুল ইসলাম, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি শেখ আবু সাঈদ শুনু,  সাবেক বিবিসি  সাংবাদিক ও আলাপ সংবাদ মাধ্যমের নির্বাহী সম্পাদক আহরার হোসেন আরিফ,সি,এ, মো: শফিকুল আলম,  জেনারেল ম্যানেজার আকিজ টেক্সটাইল সেখ সেলিম, কৃষিবিদ মোঃ কামরুল ইসলাম, সম্পাদক চিতলমারির অন্তরালে মোঃ একরাম মুন্সী, কচুয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম খোকন, সাধারণ সম্পাদক ও বার্তা সম্পাদক উজ্জ্বল কুমার দাস, বাগেরহাট প্রেসক্লাবের সাংবাদিক শেখ সোহান, সাংবাদিক আল ইমরান,সাংবাদিক শেখ আতিয়ার রহমান , ব্যবস্থাপক সম্পাদক  তুহিন খান সহ কচুয়া প্রেস ক্লাব,বাংলাদেশ মফস্বল  সাংবাদিক ফোরাম সাংবাদিক সোসাইটির সাংবাদিক বৃন্দ এবং স্থানীয় বীর মুক্তিযোদ্ধাগণ।


​অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি অঞ্চলের সার্বিক উন্নয়নে সংবাদমাধ্যমের ভূমিকা অপরিসীম। "কচুয়া প্রতিদিন" শুধু নেতিবাচক সংবাদ নয়, বরং এলাকার সম্ভাবনা, কৃষি, শিক্ষা ও সংস্কৃতির চিত্র ফুটিয়ে তুলবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। একই সাথে বক্তারা হলুদ সাংবাদিকতা বর্জন করে বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ পরিবেশনের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।


​প্রধান অতিথির বক্তৃতার তিনি বলেন, "তথ্য প্রযুক্তির এই যুগে গ্রামীণ জনপদের সুখ-দুঃখ ও সম্ভাবনার কথা তুলে ধরতে 'কচুয়া প্রতিদিন' একটি সেতু বন্ধন হিসেবে কাজ করবে। আমরা আশা করি, এই পত্রিকাটির লেখনী সব সময় অন্যায়ের বিরুদ্ধে এবং শোষিত মানুষের পক্ষে থাকবে।"


পত্রিকার প্রকাশক ও সম্পাদক  তাঁর সমাপনী বক্তব্যে বলেন, "কচুয়া প্রতিদিন কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে নয়, বরং সাধারণ মানুষের কণ্ঠস্বর হিসেবে কাজ করবে। কচুয়াসহ গোটা বাগেরহাট জেলার মানুষের অধিকার ও উন্নয়নের কথা বলাই হবে আমাদের মূল লক্ষ্য।"


​অনুষ্ঠানে স্থানীয় সুধী সমাজ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, ব্যবসায়ী এবং জেলা ও উপজেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিদের মাঝে পত্রিকার প্রথম সংখ্যার সৌজন্য কপি বিতরণ করা হয়।##


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গফরগাঁওয়ে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার